স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চশমা মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী বাগাদী দরবারের পীরজাদা মো. বরকত উল্যাহ খান। তিনি মঙ্গলবার (২ নভেম্বর) বাগাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, বিভিন্নস্থানে পথচারীদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
এসময় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে চশমা মার্কা সমর্থন প্রকাশ করে এবং জনগণ দল বেঁধে তাদের ভালোবাসা প্রকাশ করে। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পীরজাদা মো. বরকত উল্যাহ খানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগাদী দরবারের ভক্তরা উপস্থিত ছিলেন।
০৩ নভেম্বর, ২০২১।
