মতলব উত্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন

মতলব উত্তর ব্যুরো
আগামি ২৮ নভেম্বর অনুষ্ঠেয় মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৩জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এরা হচ্ছেন- ফতেপুর পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ, দুর্গাপুর ইউনিয়ন পরিষদে মোকারম হোসেন খান ওপেল এবং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদে শাখাওয়াত হোসেন সরকার মুকুল।
মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। এই তিন ইউনিয়নে স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

০৩ নভেম্বর, ২০২১।