বাসে-ট্রেনে আগুন দিয়ে নৌকার বিজয় কেড়ে নিতে পারবে না
………মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীরবিক্রম
মনিরুল ইসলাম মনির
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকায় ভোট দিবেন। ফলাফল না নিয়ে কেউ ঘরে ফিরবেন না। কেউ কারো সাথে ঝগড়া-বিবাধ মারামারি করবেন না। কেই পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চাইলে পাটা সরিয়ে নিবেন। আচরণবিধি লঙ্ঘন করবেন না।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বাগানবাড়ি ইউনিয়নের কালীর বাজারে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন। উঠান বৈঠকে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নির্বাচন বানচাল করতে নানা স্বরযন্ত্র করছে। বাসে আগুন, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে নৌকার বিজয় কেরে নিতে পারবে না। সুষ্ঠু ধারার কোন রাজনৈতিক দল এই কাজ করতে পারে না। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার বারবার দরকার। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ও সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে।
বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়ার সভাপতিত্বে¡ এবং সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান), আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার ছন্দু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, ইউপি সদস্য সেলিম মিয়া, সাবেক ইউপি সদস্য মিলন মুন্সী, মহিলা সদস্য তাকিয়া আক্তার প্রমুখ।
২৪ ডিসেম্বর, ২০২৩।
