
প্রেস বিজ্ঞপ্তি
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢাকার মহাখালী ইমানুয়েল রেস্টুরেন্টে প্রাক্তন ছাত্রদের এক আলোচনা সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ঐ সভায় স্কুলের শতাধিক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক মুজিবুর রহমান আহ্বায়ক, ফয়সাল মাহমুদ, আব্দুল হামিদ ফারুক, তানজির আহমেদ সিদ্দিক, মিজানুর রহমান ও মুক্তার হোসেন বকু যুগ্ম-আহ্বায়ক এবং শাহাবুদ্দিন খান শাহিনকে সদস্য সচিব করা হয়। শুধু ঢাকার জন্য মোরশেদ আলম তালুকদারকে আহ্বায়ক ও মুক্তার হোসেন বকুকে সদস্য সচিব করা হয়। অলোচনা সভায় স্কুলের প্রাক্তন ছাত্র ও বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনসহ শতাধিক সাবেক ছাত্র অংশগ্রহণ করেন।
সভায় বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎযাপন করার জন্য সবাই একমত পোষণ এবং একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
১৮ সেপ্টেম্বর, ২০১৯।
