বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি আবু ছায়েদ, সম্পাদক নূর হোসাঈন

হাজীগঞ্জ ব্যুরো
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হাজীগঞ্জে বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গণি।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- আবু ছায়েদ পাটওয়ারী, সহ-সভাপতি ডা. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো. নূর হোসাঈন সর্দার, সহ-সম্পাদক মো. নূরুন নবী মিয়াজী, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সম্রাট, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
প্রচার সম্পাদক মো. শাহপরাণ, বাণিজ্য সম্পাদক মো. ওমর ফারুক, ১নং ওয়ার্ড সদস্য (কাউন্সিলর) আবুল কাশেম, ২নং ওয়ার্ড সদস্য দিলীপ চন্দ্র দাস, ৩নং ওয়ার্ডের সদস্য হাছান খাঁ ও ৪নং ওয়ার্ড সদস্য মো. বাহার মোল্লা। নির্বাচন পরিদর্শন করেন বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আহসান হাবিব।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মো. মহিউদ্দিন পাটওয়ারী, সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মো. জান্নাতুল বাকী, মোহাম্মদ আলী, মোহাম্মদ মাসুদ ও নঈমুল ইসলাম। এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষারর দায়িত্ব পালন করে হাজীগঞ্জ থানা পুলিশ।