স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন থেকে ৪০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুরাণবাজার ফাঁড়ির পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০টায় ইউনিয়নের গাইনেগো মসজিদের পাশে ঈদগাঁহ কাঁচা রাস্তা থেকে এসআই পলাশ বড়–য়া তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটকরা হলো- বালিয়া ইউনিয়নের পশ্চিম বালিয়া ৩নং ওয়ার্ডের আ. করিম বেপারীর ছেলে শরীফ বেপারী (২৫) ও একই ইউনিয়নের লনি গাজীর ছেলে আমির গাজী (২৭)। আটকদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১১) দায়ের করা হয়।
এসআই পলাশ বড়–য়া জানান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির ও মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নির্দেশে বালিয়া ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। ইউনিয়নের ঈদগাঁহ কাঁচা রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক শরীফকে ২৫ পিস ও আমিরকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
