
মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী জাফরিয়া দাখিল মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাদল। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে সভাপতি গঠনকল্পে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে একসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুর রহিম খান।
সভায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে ফারুক আহমেদ বাদলের নাম প্রস্তাব করেন সদস্য মো. ইসহাক গাজী এবং সমর্থন করেন সদস্য মো. হানিফ। সভাপতি পদে আর কোন প্রার্থীর নাম প্রস্তাব না থাকায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ফারুক আহম্মেদ বাদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাও. মো. খলিলুর রহমান, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান, মিজানুর রহমান প্রধান, রহিমা বিবি, সদস্য আলমাছ সরকার, খালেক গাজী।
ফারুক আহম্মেদ বাদল মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস্ এর সহ-সভাপতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এছাড়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সব সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
