মতলব উত্তরে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনার উদ্বোধন


শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো
………….উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস


মনিরুল ইসলাম মনির
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২০ (মুজিব বর্ষ) উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষণগণনার জন্য ডিজিটাল ডিভাইস (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের মূল ফটকের সামনে এ ডিজিটাল ডিভাইসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এ সময় তিনি বলেন, জাতির পিতা আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমাদের লক্ষ্য এই বাংলাদেশকে আমরা একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা পালন করবো। এই সময়ের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত দেশ। বঙ্গবন্ধু সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাই আমাদের জাতির পিতা ও বঙ্গমাতা হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে। তাদের ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রতিটি গ্রামই এক একটি নগর হিসেবে গড়ে উঠবে। গ্রামের মানুষও উন্নত জীবন পাবে-সেটা আমরা নিশ্চিত করবো। সমগ্র বাংলাদেশই হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, উপজেলা প্রকৌশলী মো. এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঁঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খোরশেদ আলম, পরিসংখ্যান কর্মকর্তা সায়েদুল আলম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর নবী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যাবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।