মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি এমরান হোসেন মিলন (৫৭) গত রোববার রাত পৌনে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার সকাল ১০টায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযা এবং বেলা ১২টায় উপাদী নিজ গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব সরকারী ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক এসএম সেলিম, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার এবং মরহুমের ছোট ভাই প্রফেসর ইকরাম হোসেন।
পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার। জানাযায় ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মাও. কবির আহমেদ।
এসএসসি’৮৬ বন্ধু মিলনের মৃত্যুতে শোক
চাঁদপুর এসএসসি ব্যাচ ১৯৮৬ এর আরেক বন্ধু এমরান হোসেন মিলন গত রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…… রাজেউন)। এ বন্ধু দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
মরহুমের প্রথম জানাজা গতকাল সোমবার সকাল ৯টায় মতলব নিউ হোস্টেল মাঠে এবং বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলার উপাদি গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এসএসসি ব্যাচ’১৯৮৬ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এসএসসি ১৯৮৬ ব্যাচ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. গোফরান হোসেন এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনসহ বন্ধুরা।
০৯ নভেম্বর, ২০২১।
