প্রেস বিজ্ঞপ্তি
আজ সোমবার বিকাল ৩টায় চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে বাসদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ। আরো বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড নীখিল দাস, জেলা নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার।
সমাবেশ ও লাল পতাকা মিছিলে বাসদের কর্মী-সমর্থকসহ সর্বস্তরের সচেতন জনসাধারণকে উপস্থিত থেকে বক্তব্য শুনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
