স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিপণীবাগ এলাকার নির্বাচনী কার্যালয়ে আক্তার হোসেন মাঝি ইশতেহার ঘোষণা করেন।
আক্তার মাঝির নির্বাচনী ইশতেহারে মধ্যে রয়েছে- পৌরসভা শত বছরের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত রমনী মোহন রায়, মধুসূদন রায়, অক্ষয় কুমার দে, মরহুম এমএ ছালাম, আ. করিম পাটোয়ারী, শামছুদ্দীন আহমেদ বিএ, নুরুল হক বাচ্চু মিয়াজী, আলহাজ মো. ইউসুফ গাজী, শফিকুর রহমান ভূঁইয়া ও বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ জনগণকে সেবা দিয়ে গেছেন এবং এখনো দিচ্ছেন। আমি তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং চাঁদপুর পৌরসভার সব নাগরিকের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে দোয়া কামনা করছি। আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে নিম্নলিখিত কার্যক্রমগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে অক্ষরে-অক্ষরে পূরণ করবো ইনশাআল্লাহ।
আমি কোনো অলীক স্বপ্নে বিশ্বাসী নই, আমি স্বপ্নপূরণে বিশ্বাসী। ইশতেহারে তিনি শপথ ও অঙ্গীগার করে বলেন, আমি দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। দলমত, বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করবো।
চাঁদপুর পৌরসভার পথে-ঘাটে রাস্তায় কোনো পানি জমতে দেব না। পূর্ণ জলাবদ্ধতা নিরসন করব পৌরসভার ছোট-বড় সব রাস্তা উন্নয়নের আওতায় আনা হবে। পৌর এলাকায় বিদ্যুতের কোনো লোডশেডিং হতে দেব না। বাসস্ট্যান্ড থেকে বাবুরহাট পর্যন্ত ডিভাইডার দিয়ে ওয়ানওয়ে রাস্তা তৈরি করা হবে। যানজট নিরসনের লক্ষে দ্রুতগতিতে পৌরসভার পূর্বমুখী ৩টি রাস্তা সংস্কারসহ প্রয়োজনে আরো নতুন রাস্তা নির্মাণ করা হবে। শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনের জন্য ৫নং ঘাট থেকে লন্ডন ঘাট পর্যন্ত নদীর পাড় দিয়ে নতুন রাস্তা তৈরী করা হবে। পৌরসভার প্রতি ইঞ্চি ভূমি উন্নয়নের আওতায় আনা হবে। দিনের বেলা কোন ময়লা-আবর্জনা রাস্তায় থাকতে দেয়া হবে না এবং নিজে পরিচ্ছন্নতা কর্মীর মত কাজ করবো। কোন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাসে ডাষ্টবিন থাকবে না। শহীদ মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন লেকের সৌন্দর্য্য বর্ধন করা হবে। প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে কাঁচা বাজার প্রতিষ্ঠা করা হবে। পৌরবাসীর জন্য ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে। পৌরবাসীর জন্য একটি বিনোদন পার্ক ২টি শিশু পার্ক প্রতিষ্ঠা করা করা হবে এবং চাঁদপুর শহরকে আধুনিক পর্যটন-বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। পৌরসভার পূর্ব দিকে একটি নতুন কবরস্থান ও পুরানবাজারে একটি শ্মশান নির্মাণ করা হবে। পুরাতন কবরস্থানগুলো সংস্কার করা হবে। পুরানবাজারে দাতব্য চিকিৎসালয়কে আধুনিক হাসপাতালে পরিণত করা হবে এবং পূর্বাঞ্চালে আরো একটি পৌর আধুনিক চিকিৎসালয় প্রতিষ্ঠা করা হবে। বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট নির্মাণসহ মাদকমুক্ত চাঁদপুর শহর গড়ে তোলা হবে। অপরিকল্পিতভাবে অবৈধ বালু কাটা বন্ধ করে চাঁদপুর শহরকে মেঘনার করাল গ্রাস থেকে রক্ষা করা হবে। যাত্রীসেবার মান উন্নয়নের জন্য চাঁদপুর পৌর বাসস্ট্যান্ডে আধুনিকায়ন করা হবে। পানির বিল হোল্ডিং ট্যাক্স ও যাবতীয় বিল নিজ নিজ এলাকায় ব্যাংকে অথবা পৌরসভার নিজস্ব অ্যাপসের মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা করা হবে। জাতীয়তা, চারিত্রিক নাগরিক, জন্ম মৃত্যু এবং ওয়ারিসসহ অন্যান্য সনদপত্র প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সরবরাহ করা হবে। পৌরসভার মধ্যে প্রতিটি ওয়ার্ডে আইসিটি কেন্দ্র স্থাপন করা হবে। পৌরসভার অন্তর্গত প্রত্যেকটি স্কুল ও পাঠাগার যুগোপযোগী তথ্য প্রযুক্তি কেন্দ্রে পরিণত করা হবে। বেকার সমস্যা সমাধানের জন্য শিল্প-কারখানা ও শিশু পার্ক স্থাপনের শিল্প উদ্যোক্তাদের সহায়তা দিয়ে উৎসাহিত করা হবে। দীর্ঘদিন বন্ধ থাকার শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য একটি আইটি ট্রেনিং স্কুল স্থাপন করার উদ্যোগ নেয়া হবে। চাঁদপুর পৌর এলাকার সম্পূর্ণভাবে সিসি ক্যামেরা ওয়াইফাই জোনের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।
আপনারা আমাকে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে পৌরবাসীর পাশে থাকার সুযোগ করে দিবেন।
ধন্যবাদান্তে- মো. আক্তার হোসেন মাঝি, মেয়র প্রার্থী, চাঁদপুর পৌরসভা নির্বাচন-২০২০।
৬ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বিএনপির মেয়র প্রার্থী আক্তার মাঝির নির্বাচনী ইশতেহার
