বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুম অ্যাপের মাধ্যমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার ইবনে সাঈখ।
সম্মেলন কক্ষ থেকে জুম অ্যাপের আলোচনা সভায় যোগ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অলিদুজ্জামানসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
৬ অক্টোবর, ২০২০।