এস এম সোহেল
৫২তম মহান স্বাধীনতা দিবসে চাঁদপুর জেল আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, আমরা ৫১তম বিজয় দিবস উদযাপন করছি আজ। কিন্তু এখনো স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির রাজাকার ও তাদের সহযোগীরা নানা ষড়যন্ত্রে লীপ্ত রয়েছে। তাদের সব ধরণের ষড়যন্ত্র আমাদেরকে প্রতিহত করতে হবে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিল একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়া। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ সরদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, দেলোয়ার সরকার, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সভাশেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক অসহায় ব্যাক্তিদের হাতে তুলে দেয়া হয়।
১৮ ডিসেম্বর, ২০২২।
