ব্রাহ্মণসাখুয়া সপ্রাবিতে জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান

যেকোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নের ঈদগাঁ ময়দান সংলগ্ন ১৬৩নং ব্রাহ্মণসাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি জরাজীর্ণ ভবন। যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. লতিফ পাটওয়ারীসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, এই বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩শ’ থেকে সাড়ে ৩শ’ পর্যন্ত। এই প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীরা আজ উচ্চপদে সরকারি-বেসরকারি চাকরি করে আসছে। তাই আমাদের এলাকার জন্য এই প্রতিষ্ঠানটি গৌরবময় একটি প্রতিষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. লতিফ পাটওয়ারী আরো বলেন, পুরাতন ভবন, ওয়ালের পিলার ভেঙে গেছে, ছাদের পলেস্তর খসে পড়ে, আল্লাহ না করুক কখন জানি ছাদ ভেঙে মাথায় পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
তিনি আরো বলেন, বর্তমান সরকার আমাদের উন্নয়নের সরকার। সরকার দেশের জন্য যেভাবে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের চাঁদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সহযোগিতার জন্য সুদৃষ্টি কামনা করছি। একটি দ্বিতলা ভবন নির্মাণ করে দিলে বিদ্যালয়টির পড়ালেখার মান আরো বৃদ্ধি পাবে বলে আশা করি।

২৪ মে, ২০২৩।