হাজীগঞ্জে অফিস, ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি

ভালো কাজ করেন, মানুষ স্মরণ করবে
………. কামরুল হাসান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক কামরুল হাসান। গত সোমবার বেলা আড়াইটার দিকে তিনি উপজেলা পরিদর্শনে এসে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি উপজেলার গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও দেশগাঁও ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।
উপজেলা ই-সেন্টারে সরকারি কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক কামরুল হাসান উপজেলার যাবতীয় কর্ম পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন এবং কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সেবা গ্রহীতাদের সাথে ভাল আচরণ করতে হবে। সময় পরিবর্তন হয়েছে, এমন কাজ করতে হবে, যেনো মানুষ মনে রাখে।
তিনি বলেন, আমি চাঁদপুরের ২১তম জেলা প্রশাসক। আমার আগে আরো অনেকেই ছিলেন, সবাইকে-তো আর মানুষ মনে রাখে নাই। যারা ভালো কাজ করেছেন, তাদের মানুষ স্মরণ করে। তেমনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৮তম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। উনি যদি ভালো কাজ করে, মানুষ তাকে স্মরণ রাখবে এবং তার কথা বলবে। তাই, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করবো।
এরপর জেলা প্রশাসক কামরুল হাসান গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসলে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু ভবনের জায়গা নিয়ে জটিলতার বিষয়টি সমাধান হয়েছে মর্মে জেলা প্রশাসককে জানান। এসময় তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। পরে তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি দেশগাঁও ডিগ্রি কলেজ শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষক হিসেবে আপনার কঠিন কাজটি করছেন। তরুণ প্রজন্মকে শিক্ষা প্রদান করছেন। শিক্ষাটা এমনভাবে প্রদান করবেন। যেন মফস্বলের একজন শিক্ষার্থী মেডিকেল বা ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। এখন প্রশ্ন করতে পারেন, আমাদের মফস্বলের কলেজ। কিভাবে সম্ভব! তিনি বলেন, ভালো করে পড়ালে সবই সম্ভব। এতে শিক্ষার্থীরা আপনাদের কথা মনে রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নিগার সুলতানা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ৪টায় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউপি সদস্য মো. নুর মোহাম্মদ, মো. মনির হোসেন, মো. শাহআলম, মো. আক্তার হোসেন, আমির হোসেন, মো. ফরিদ হোসাইন, মো. আব্দুল আজিজ, মুনছুর আহম্মদ, মলিনা রানী আইচ, ছকিনা বেগম, খুশিদা বেগম ও সচিব মো. দিদারুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিকাল ৫টায় দেশগাঁও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে আসলে জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. এসকান্দার মির্জা। এসময় তিনি সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি দেশগাঁও ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ মো. আজহারুল কবিরসহ কলেজের শিক্ষকরা।

২৪ মে, ২০২৩।