খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকালে রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন। এসময় তিনি সংবাদকর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করে বলেন, হাজীগঞ্জের কুলাঙ্গার রাশেদ চৌধুরীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ সফিকুল ইসলাম মীর, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম বকুল।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার, সিনিয়র সদস্য আলহাজ ছিদ্দিকুর রহমান, যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তব্য শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, রামচন্দ্রপুর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মো. আহসান হাবীব।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য মুসা কলিমুল্লাহ, আবুল হোসেন আবু, জাকির পাটওয়ারী, আবুল বাশার আটিয়া, আবু হানিফ, জাকির হোসেন, আবু তাহের প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা ইকবাল বেপারী, আহসান হাবীব মুন্সী, তকদির ঢালী, রুবেল হাজী, সুজন কাজী, ইউছুফ, জামাল, মনির মোল্লা, আনোয়ার, ছাত্রলীগ নেতা কাউছার হোসেন গাজী, রবিউল, আল-আমিন, রাছেল হোসেন, সজিব হোসেন, মাইনুদ্দিন, ফয়সাল হোসেন, আব্দুর রহমান, ফরহাদ রেজা, কাউছার মোল্লা, শাকিল পাটওয়ারীসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
১৭ আগস্ট, ২০২২।
