ভাষা শহীদদের প্রতি হাইমচর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

সাহেদ হোসেন দিপু
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হাইমচর উপজেলা প্রশাসন। গত রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, কৃষি অফিসার দেবব্রত সরকার, আমার বাড়ি আমার খামার উপজেলা সমন্বয়ক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা প্রেসক্লাব হাইমচরের সভাপতি মো. ফারুকুল ইসলাম প্রমুখ।
এসময় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

২৩ ফেব্রুয়ারি, ২০২২।