ভোটের পরিবেশ চাইলেন বিএনপির মেয়র প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া

চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়



স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেন। গতকাল সোমবার বিকালে ট্রাক ঘাটস্থ নিজ বাসভবনে মতবিনিময় সভায় শফিকুর রহমান ভূঁইয়া বলেন, জনগণের ভোটাদিকার ফিরিয়ে আনা শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়, এ দায়িত্ব সাংবাদিকসহ সবার। আমার দল আমাকে ধানের শীষের প্রার্থী করেছেন। তাই শেখ ফরিদ আহমেদ মানিকসহ কেন্দ্রিয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের দায়িত্ববোধের কারনে যদি আমার কোন উপকার হয় আমি কৃতজ্ঞ থাকবো।
তিনি আরো বলেন, ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে হবে আমাদের কর্মের মাধ্যমে। সাংবাদিকদের কলম ইস্পাতের মতো শক্তিশালী। আপনাদের লেখনির মাধ্যমে নতুন প্রজন্মের জন্য ভবিষৎ গনতন্ত্র ও ভোটাদিকার ফিরিয়ে আনতে হবে। নৈতিক, সামাজিক ও আদর্শিক দেশ গঠন করতে ভোটারদের কেন্দ্রমুখী করতে হবে।
তিনি ইভিএম সম্পর্কে বলেন, ইভিএম সম্পর্কে ভোটাররা অজ্ঞ। তাই ইভিএম সম্পর্কে ভোটারদের প্রচুর ধারনা দিতে হবে। ভোটাররা যদি ভোট দিতেই না জানে তাহলে এতো আয়োজনের স্বার্থকতা কোথায়। সবশেষে জাতির বিবেক হিসেবে জনগণের স্বার্থে সঠিকটা তুলে ধরবেন। আর সঠিকটা তুলে ধরলেই জনগণ ও গণতন্ত্রের বিজয় হবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং মুনির চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, শহর বিএনপির যুগ্ম সম্পাদক কাদির বেপারী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সলেমান ঢালী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেকে।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল¬াহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহিদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্টের সভাপতি একে আজাদ প্রমুখ।