ভোলায় ডায়াগনিষ্টিক সেন্টারকে সিলগালা,হাতুরে ডাক্তারের জরিমানা

ভোরের চোখ,ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনের থানার গজারিয়ার বাজারে সেবা ডায়াগনিষ্টিক সেন্টারকে সিলগালা করা ও হয়েছে। এসময় রাম কৃষ্ণ মজুমদার নামের এক ভুয়া হাতুরে ডাক্তারকে আটক করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার গজারীয়া বাজার অভিযান চালিয়ে সিলগালা ও আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সামসুল আরিফ বলেন, গজারীয়া বাজারের সেবা ডায়াগনিষ্টিক সেন্টারে রোগীদের বিভিন্ন হয়রানী ও ট্রেস্টে প্রতারাণা করার অভিযোগে সিলগালা করা হযেছে। এসময় একই এলাকার রাম কৃষ্ণ মজুমদার (রাধা) নামের এক ভুয়া ডাক্তারকে আটকরে পর ভ্রাম্যামান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। এসময় তিনি আর ডাক্তারি করবেন না বলে মোসলেকা দিয়ে ছাড়া পান বলে জানান।