মাছুম সরকার
মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের কৃষক আলম প্রধানের ৪৫ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিলো ছাত্রলীগ নেতৃবৃন্দ। শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখনের নেতৃত্বে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী ওই কৃষকের জমির ধান কেটে দেয়।
কৃষকের ধান কাটা ও বাড়িতে পৌঁছে দেয়া স্বেচ্ছাশ্রমে অংশ নেয় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খালেকুজ্জামান ছাব্বির, সাবেক সদস্য নাজমুল হোসেন শামিম সরকার মুসা, দেওয়ান কাউছার, নুর মোহাম্মদ তামিম, মতলব পৌর ছাত্রলীগ নেতা পাবেল আহমেদ, ইকরাম হোসেন, মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, নারায়ণপুর ডিগ্রি কলেজ শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি সৌরভ প্রমুখ।
কৃষক আলম প্রধান বলেন, ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ায় আমার অনেক উপকার হয়েছে। ১০/১২ দিন যাবৎ জমিনের ধান পাক ধরেছে। ধান কাটার শ্রমিক পাওয়া না পাওয়া নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। ওনাদের জন্য বদলির টাকা বাঁচলো ও কষ্টের সোনার ধানগুলো ঘরে তুলতে পারলাম।
ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সাংসদ সদস্য নুরুল আমিন রুহুলের পরামর্শে জেলা ছাত্রলীগের অনুপ্রেরণায় আমরা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। আবহাওয়ার উপর ভিত্তি করে সুবিধামতো সময়ে ধান মাড়াই করে দিব। এ কাজের মাধ্যমে কিছুটা হলেও সহযোগিতা নিয়ে কৃষকের পাশে দাঁড়ালাম।
০২ মে, ২০২০।
