মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে মতলব উত্তর প্রেসক্লাব, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব ও মতলব প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য সুরক্ষা উপহার হিসেবে স্যানিটাইজার ও পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই সামগ্রী আব্দুল হাকিম তানভীরের কাছ থেকে গ্রহণ করেন।
মতলব উত্তর প্রেসক্লাবে উপহার সামগ্রী গ্রহণ করেন সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, প্রসেনজিৎ চন্দ্র বিমল, সফিকুল ইসলাম রানা প্রমুখ।
এছাড়া মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, রেদওয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, প্রচার সম্পাদক শিব শংকর দাস, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
২১ এপ্রিল, ২০২০।
