হাজীগঞ্জে আগুনে পুড়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জ উপজেলার ধড্ডা খালপাড় বাজারে আগুনে পুড়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তা নাহলে পুরো বাজারই পুড়ে ছাই হয়ে যেতো বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে ১টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু জানান, গভীর রাতে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসকে ফোন করেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াকেও জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

২১ এপ্রিল, ২০২০।