মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হালিম (১৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পৌনে ১২টায় মতলব সূর্যমূখী কচি-কাঁচা সংলগ্ন একটি ভবনে কাজ করার সময় এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক মতলব পৌরসভার মুনছুবদ্দী গ্রামের কালু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঘোষপট্টি আবাসিক এলাকায় এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করছিল হালিম। হালিম কাজ করার সময় অসাবধানতাবসত ওই ভবনের পাশে টানানো বিদ্যুতের তারের সাথে তার হাতে থাকা রডের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। সে পরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললে সেখান থেকে উদ্ধার করে তার সহকর্মী ও আশপাশের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ওসি একেএমএস ইকবাল বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির লাশ চাঁদপুর মর্গে পাঠানো হয়।
