মতলব উত্তরে সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা উদযাপন

মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা উপলক্ষে র‌্যালি বের করা হয়। -ইল্শেপাড়

মনিরুল ইসলাম মনির :
‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা উদযাপন হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বটমূলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ ঘোষ, মতলব উত্তর থানার ওসি মো. কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন ভূঁঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র বিশ্বাস। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র মাহিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম খান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হকসহ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী। এরপর সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলার আয়োজন করা হয়।