মনিরুল ইসলাম মনির
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর খানপুর হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার রাতে সদর উপজেলার ফতুল্লার লাকী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেসমিন বেগম মতলব উত্তর উপজেলার দশআনী গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে লাকী বাজারে শ্বশুরবাড়িতে দুই সন্তান নিয়ে থাকতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহতের চার ভাই প্রবাসী হওয়ার তার কাছে নানা অজুহাতে টাকা চাইতেন নিহতের স্বামী আলী হোসেন। ১০ দিন আগেও জেসমিনকে টাকার জন্য মারধর করা হলে তিনি তার মেজোভাইকে ঘটনা জানায়। এ নিয়ে রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রোববার রাতে নিহতের পরিবারকে জেসমিনের স্বামী ফোন করে জানায়, সে মারা গেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পরিবারে লোকজন এসে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বোনের দাবি, তার বোনকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। তিনি হত্যায় জড়িতদের শাস্তি দাবি করেন।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, ওই গৃহবধূর স্বামীর বাড়ির লোকজন রাতে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তারা চিকিৎসককে জানায়, জেসমিন ফ্যান মুছতে গিয়ে পড়ে যান। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মৃত্যু কিভাবে হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের স্বামীসহ স্বজনের খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
০৬ ফেব্রুয়ারি, ২০২৪।মতলব উত্তরের জেসমিনকে না.গঞ্জে পিটিয়ে হত্যার অভিযোগ

০৬ ফেব্রুয়ারি, ২০২৪।