মতলব উত্তরের বাল্কহেড ব্যবসায়ী নিখোঁজ

মতলব উত্তরের বাল্কহেড ব্যবসায়ী নিখোঁজ

মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের বাল্কহেড ব্যবসায়ী মাহবুব বেপারী (৫৪) ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার বাড়ি থেকে ঢাকার টঙ্গীর কামারপাড়া যাওয়ার জন্য বের হয় গত ২২ জুন দুপুর ২টায়।

রাত সাড়ে ১১ টায় মায়ের মুঠোফোনে কল দিয়ে একজন ভালো মানুষের সাথে রয়েছে বলে মোবাইল বন্ধ করে ফেলে। এরপর থেকে মাঝে-মধ্যে মোবাইল খুললেও রিসিভ করছে না বলে জানান নিখোঁজ ব্যক্তির চাচা হুমায়ুন বেপারী।

নিখোঁজ মাহবুব বেপারী স্ত্রী ও ২ সন্তান নিয়ে টঙ্গীর কামারপাড়ার নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি বাল্কহেডের ব্যবসা করেন।

রাত থেকেই আত্মীয়-স্বজন ও পরিচিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলেও মাহবুবের খোঁজ মিলেনি। কোন হৃদয়বান ব্যক্তি মাহবুব বেপারীর খোঁজ পেলে ০১৮৩১-১৬২৪৮৭ (হুমায়ুন বেপারী) ও ০১৮৭৬৭৯৭৫৯২ (হাছন বেপারী) এ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

মতলব উত্তর ব্যুরো