মতলব উত্তরের ৬ বাড়ি লকডাউন

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ৬টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। করোনার উপসর্গে ১ জনের মৃত্যু ও ১ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে লকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন।
জানা যায়, ওমান থেকে মাস ছয়েক আগে ফেরত শিকারীকান্দি গ্রামের করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি রোগে ভুগছিল। বৃহস্পতিবার বেলা ২টায় সে মারা যায়। এছাড়া করোনায় আক্রান্ত রোগী মঙ্গলবার ঢাকায় পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসে। পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
এ ঘটনার পর মৃত ব্যক্তির এলাকার ১টি ও আক্রান্তের এলাকার ৫টি বাড়ি লকডাউন করা হয়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, দু’টি ঘটনায় ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।

১৬ এপ্রিল, ২০২০।