
সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইলশেপাড় সম্পাদক মিজানুর রহমানের অর্থায়নে
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় জাতীয়, স্থানীয় ও ইলেক্ট্রনিক সাংবাদিকদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম (পিপিই), মাস্ক ও গ্লাভস প্রদান করলেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তাঁর পক্ষে মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের মতলব উত্তর ব্যুরো প্রধান মনিরুল ইসলাম মনির সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেন।
এ সময় মুঠোফোনে মো. মিজানুর রহমান বলেন, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েও সংবাদ পরিবেশন করছে সাংবাদিকরা। তারা সমাজের দর্পণ। তাঁরা মহৎ কাজে নিজেকে নিয়োজিত করেছেন এবং নিয়মিত সংবাদ পরিবেশন করছেন। আমরা তা ঘরেই বসে এলাকার সব সংবাদ পাচ্ছি। করোনাভাইরাসের মহামারীতে তাঁদের সুরক্ষার বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করছে না সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানের কেউই। তাদের প্রণোদনা বা সুক্ষার সরঞ্জাম এখন পর্যন্ত কেউই দেননি। তাই এ কলম সৈনিক সাংবাদিকদের আমার পক্ষে এ ক্ষুদ্র উপহার। তারাও সুরক্ষায় থাকুক এ কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লাভলু, শামসুজ্জামান ডলার, প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু, নূরে আলম নূরী, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য বিমল চন্দ্র দেবনাথ ও শাহীন আলম।
১৬ এপ্রিল, ২০২০।
