মতলব উত্তরে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. জেসমিন সুলতানার পরিবারের পক্ষ থেকে করোনা রোগীর চিকিৎসার জন্য মতলব উত্তরে অক্সিজেন সিলিন্ডার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. জেসমিন সুলতানা।
একই দিন মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের কাছে পুলিশের জন্য করোনা সামগ্রী প্রদান করেন তিনি।
এ সময় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একেএম গোলাম মোস্তফা, দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, সাংবাদিক দৌলত হোসেন আবির ও সুমন আহমেদ উপস্থিত ছিলেন।
২৩ আগস্ট, ২০২১।