কচুয়া পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা

কচুয়া ব্যুরো
কচুয়া পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌর মিলনায়তনে সীমিত আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
চলতি বছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪২ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ২শ’ ৯২ টাকা, ব্যয় ৪২ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ২৬ লাখ ৭৭ হাজার ২শ’ ৯২ টাকা।
এ সময় পৌরসভার সচিব মো. জহিরুল আলম সরদারের পরিচালনায় কচুয়া পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন প্যানেল মেয়র আমিনুল হক, কাউন্সিলর মাসুদ আলম, আবুল খায়ের রুমি, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, হিসাবরক্ষক ইমাম হোসেন, অফিস সহকারী আলমগীর হোসেনসহ সব কাউন্সিলর ও বাজার ব্যবসায়ীরা।
২৩ আগস্ট, ২০২১।