
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় কর্মরত সব অফিসারের নিয়ে গঠিত অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শনিবার সকালে অত্যাধুনিক ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।
এ সময় অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, এই ক্লাবের মাধ্যমে আপনাদের মধ্যে সৌহার্দ্য বাড়বে। সারাদিন কর্মব্যস্ততার পর এই একটু হলেও আপনাদের চিত্ত বিনোদনের মাধ্যম হবে এ ক্লাব। এতো কঠিন কাজ করার পর কিছুটা বিনোদনের দরকার আছে। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, মানব জীবনের সাথে সংস্কৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। সংস্কৃতির মাধ্যমেই জীবন ফুলে-ফলে বিকশিত হয়। সংস্কৃতি মানুষের জীবনকে বিকশিত করে, অপসংস্কৃতি মূল্যবোধকে ধ্বংস করে, চিত্তকে কলুষিত করে। সুস্থ ও সুন্দর জীবনের জন্য সংস্কৃতি চর্চা অত্যাবশ্যক। তবে সেই চর্চার নামে জীবনধ্বংসী আচরণ যাতে আমাদের পেয়ে না বসে, সেজন্য শিক্ষিত শ্রেণিকে সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আওরঙ্গজেব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজাহান কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেন, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ছেংগাচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, পরিসংখ্যান কর্মকর্তা সায়েদুল আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগর সাবেক আহ্বায়ক মহসীন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, জিএস রহমত উল্ল্যাহ চৌধুরী প্রমুখ।
