যুব সমাজকে ধ্বংসাত্মক কাজ থেকে বিরত রাখতে সূফিইজমের চর্চার বিকল্প নেই

……….ড. মাওলানা এস.এম হুজ্জাতুল্লাহ



বিশেষ প্রতিনিধি
বর্তমান এই ফেৎনা-ফ্যাসাদের যুগে দেশের যুব সমাজকে ধর্মীয় উগ্রবাদীতায় উৎসাহিত করে কিছু দল বা মতাদর্শের মুরব্বিরা যুব সমাজের একটি অংশকে বিশেষত শিক্ষিত যুবকদের জঙ্গিবাদের দিকে ধাবিত করছে। অন্যদিকে পারিবারিক বন্ধন ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বিরত রেখে যুব সমাজের একটি অংশকে মাদক, ইভটিজিংসহ নানা ক্ষতিকর কাজে উৎসাহিত করছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ হচ্ছে তাসাউফ বা সূফিইজমের চর্চা। চান্দ্রা দরবার শরীফে আঞ্জুমানে এশায়াতে ছাইফীয়া মুজাদ্দেদীয়া বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির বার্ষিক কর্মী সম্মেলন-২০২০ এর প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চান্দ্রা দরবার শরীফের সাজ্জাদানশীল পীর ড. মাওলানা এসএম হুজ্জাতুল্লাহ। গতকাল শনিবার সকাল ১০টায় দরবার শরীফের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আঞ্জুমানে এশায়াতে ছাইফীয়া কেন্দ্রিয় কমিটির নায়েবে আমীর ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি আলহাজ এমএ বারী খানের সভাপতিত্বে অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট ড. মো. কামরুল হাসান, ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. খলিলুর রহমান, ইঞ্জিনিয়র মাহফুজুর রহমান, ডা. আলী আকবর মিয়া, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. গোলাম হোসেন টিটো, মাওলানা মো. ফজলুল হক, মাওলানা হেলাল উদ্দিন নোমানী, মাওলানা কবির ওসমানী, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।
আলহাজ মো. ফিরোজ আলমের তত্ত্বাবধানে ও মাওলানা মো. ওলি উল্যাহর উপস্থাপনায় আব্দুল আজিজ ও আব্দুর রহমানের সহযোগিতায় দিনব্যাপী ঐ সম্মেলনে সারা দেশের ৬০টি এবং বিদেশের ৭টিসহ মোট ৬৭টি সংগঠনিক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে ইসলামে সুন্নীয়তের ঝান্ডা সম্মুন্নত রাখতে চান্দ্রা দরবার শরীফের সঠিক ভূমিকার প্রশংসা করেন এবং সুফিইজমের চর্চা অব্যাহত বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।