
খিলগাঁও থানা আ.লীগের সাবেক সভাপতি
মতলব উত্তর ব্যুরো
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বৃহত্তর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং খিলগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন চৌধুরীর কুলখানি গতকাল রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কালিপুর চৌধুরী বাড়ি গাউছুল আযম জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মরহুম আলমগীর হোসেন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ।
আলমগীর হোসেন চৌধুরীর নিজবাড়ি মতলব উত্তর উপজেলার কালীপুর চৌধুরী বাড়িতে কুলখানি অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. নুরুল আমিন রুহুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, তেজগাঁও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, মতলব উত্তর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, মরহুম আলমগীর হোসেন চৌধুরী একজন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক নেতাকে হারালাম, এ ক্ষতি পূরণীয় নয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
