মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দক্ষিণ নেদামদীর আকতার সরকারের বসতবাড়ির উত্তর পাশে বাগানের ভিতর থেকে ১৫২টি ইয়াবা ট্যাবলেটসহ ১৪টি মাদক মামলার
আসামি কামরুজ্জামান দেওয়ান কামরুল (৫২) কে আটক করেছে পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৫২টি ইয়াবা ট্যাবলেটসহ ১৪টি মাদক মামলার আসামি কামরুল দেওয়ানকে হাতেনাতে আটক করা হয়। মো. কামরুজ্জামান দেওয়ান কামরুল ফরাজীকান্দি ইউনিয়নের শাখারীপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক দিকনির্দেশনায় এবং পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের তদারকিতে উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল মাদকসহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ধৃত আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে ইয়াবাসহ ১৪ মাদক মামলার আসামি গ্রেপ্তার
