
বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিদের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে
………..অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। ১ টি পৌরসভা ও ১৪ ইউনিয়নের নেতাকর্মীদের মাধ্যমে ১শ’ পিস করে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামে এমপির নিজ বাসভবনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্করের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গরিব-দুঃখী মানুষের সরকার। আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নয়ন হয়। শীতার্তদের জন্য পর্যাপ্ত কম্বলের ব্যবস্থা রয়েছে। গরিব অসহায়দের খুঁজে কম্বল বিতরণ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন তিনি।
এমপি রুহুল আরো বলেন, সামর্থ্য অনুযায়ী অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। ব্যক্তিপর্যায়ের উদ্যোগের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে শীতার্তদের রক্ষা করা যায়।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, ঢাকা মহানগর দক্ষিণ শাহাবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা আওয়ামীলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম তফাদার, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, কলাকান্দা ইউপির সাবেক সদস্য বোরহান উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
