ছাত্রলীগ নেতা ছোটন গাজীর নেতৃত্বে

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে করোনাভাইরাস সংক্রমনরোধে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নিয়াজ মোর্শেদ ছোটনের নেতৃত্বে ফরাজীকান্দি ইসলামীয়া বাজার, আমিরাবাদ বাজার, জনতা বাজার, চরমাছুয়া বাদামতলীতে ৫ শতাধিক সেফটি মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলম শামসুজ্জামান, মেহেদী হাসান চৌধুরী, তানভীর আহম্মেদ শিশির, ইমরান মোল্লা, ইব্রাহীম খলিল, গাজী জাকারিয়া (সজিব), রিদয়, ফয়সাল, সাহাদাত, সোলেইমান, সাগরসহ আরো অনেকে।
নিয়াজ মোর্শেদ ছোটন জানান, বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকেন তারা। তারই অংশ হিসাবে করোনাভাইরাস সংক্রমন রোধে নিম্ন্ন আয়ের মানুষের মাঝে এসব মাস্ক বিনামূল্যে বিতরণ করা শুরু করা হয়েছে। এই কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তারা। এছাড়া করোনা ভাইরাসে কাউকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
