মতলব দক্ষিণে করোনা সচেতনতায় আনসার ও ভিডিপির ব্যাপক প্রচারণা


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে করোনা সচেতনতায় কাজ করছে উপজেলা আনসার ও ভিডিপি অফিস। বিদেশ থেকে আসা প্রবাসীদের বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ এবং আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য আনসার ও ভিডিপির ভাতাভুক্ত সদস্যরা লিফলেট বিতরণ করেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাকিব উল মাওলার নেতৃত্বে প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডের স্থানীয় দলনেতা ও দলনেত্রী এবং ইউনিয়ন আনসার কমান্ডার ব্যাপক গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রশিক্ষক মো. নুরুল ইসলাম কাউসার ও ফাতেমা আক্তার উপস্থিত ছিলেন।