মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের জামালপুর গ্রামের শানজিদা আক্তার (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শানজিদা আক্তার জামালপুর গ্রামের মোহাম্মদ হোসেন বেপারীর মেয়ে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সবার অনুপস্থিতিতে বাড়িতে পশ্চিম দুয়ারী বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
খবর পেয়ে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ও পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৬ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে কিশোরীর ফাঁস দিয়ে আত্মহত্যা
