মতলব উত্তরে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে অসহায় কৃষকের ধান কেটে দিল কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই শ্লোগানকে সামনে রোজা রেখে মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের নেতৃত্বে এখলাছপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলেন।
মঙ্গলবার (৫ মে) সকালে করোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে এখলাছপুর গ্রামের অসহায় কৃষক আনোয়ার হোসেন সিকদারের ১ বিঘা জমির ধান কেটে দিয়ে সহযোগিতা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক।
কৃষক আনোয়ার হোসেন সিকদার বলেন, তার জমির ধান পেকে গেছে, কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি তিনি মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুককে জানালে মঙ্গলবার ওনার নেতৃত্বে মতলব উত্তর উপজেলা কৃষক লীগ সদস্য মোজাম্মেল হক, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মো. আলী আশাদ, কৃষক লীগের সদস্য মো. মুকুল, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সহ-প্রচার সম্পাদক মো. মাইনুদ্দিন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাদশা মিয়া, সহ-সভাপতি লিটন সরদার, আনোয়ার হোসেনের খান, এখলাছপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন মেম্বার, পশ্চিম ফতেপুর ইউনিয়নের কৃষক লীগ সভাপতি মো. ইলিয়াস মিয়াজী, ফতেপুর পূর্ব ইউনিয়নের কৃষক লীগ সভাপতি ইমরান চৌধুরী রাজুসহ নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দেন। কৃষক লীগের এই মানবিক কর্মকাণ্ডের জন্য তাদের ধন্যবাদ জানান।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের নির্দেশে আমরা এখলাছপুর অসহায় কৃষকদের জমির ধান কেটে দিয়েছি।

০৬ মে, ২০২০।