
অসহায় ও ছিন্নমূল শীতার্তসহ
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে অসহায় ও ছিন্নমূল পরিবারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত দরিদ্র রোগি এবং থানার হাজতখানায় আটক ও আটক আসামিদের ব্যবহারের জন্য কম্বল দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া। গত সোমবার রাতে তিনি উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে গিয়ে অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া থানা কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাজতখানায় আটক ও আটক আসামিদের ব্যবহারের জন্য থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনির হাতে কম্বল তুলে দেন। সবশেষে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি হাসপাতালে ভর্তিকৃত দরিদ্র রোগিদের ব্যবহারের জন্য কম্বল তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থান ঘুরে ভ্রাম্যমাণ বেদে এবং অসহায়-ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া। কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম দিপুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
