মতলব উত্তর ব্যুরো :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথমদিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা
উপজেলাধীন ১১টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৪শ’ ৫৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে জেএসসিতে ৬হাজার ৯শ’ ২জন আর জেডিসিতে ৫শ’ ৫৫জন। ছাত্র ৩ হাজার ৩শ’ ৬২ জন ও ছাত্রী ৪ হাজার ৯৪ জন। তবে প্রথম দিনে জেএসসিতে ৮৭ জন ও জেডিসিতে ৩২ জন অনুপস্থিত ছিলো।
নাউরী আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ে ১৩শ’ ৭২জন, অনুপস্থিত-২১, ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ ১২শ’ ২৭জন, অনুপস্থিত-১২, বাগানবাড়ী আইডিয়াল একাডেমীতে ১১শ’ ৮জন, অনুপস্থিত-৫, দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ’ ৮৮জন, অনুপস্থিত-১৩, ওটারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ’ ৮৯জন, অনুপস্থিত-১৩, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ’ ৬৭জন, অনুপস্থিত-৫, জমিলাখাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ’ ৯৭জন, অনুপস্থিত ৬, ভোক-৬, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শ’ ৮৬জন, অনুপস্থিত-৫, ভোক-২, নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ’ ৬৭জন, অনুপস্থিত-১, ফরাজীকান্দি কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩শ’ ২৪জন, অনুপস্থিত-১৫ এবং আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ২শ’ ৩১জন, অনুপস্থিত-১৭ জন।
