মতলব উত্তরে জেলহত্যা দিবসের জনসভায় জনতার ঢল

মতলব উত্তর ব্যুরো :
কোনো দল করেন না উপজেলার বাসিন্দা চল্লিশোর্ধ সেকান্তর আলী। তারপরও শনিবার প্রায় ২০ কিলোমিটার পথ ভেঙে মতলব উত্তর উপজেলার ছেংগারচর স্কুল মাঠে জাতীয় জেল হত্যা দিবসের জনসভায় এসেছিলেন। উদ্দেশ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির উন্নয়নের কথা শোনা। কেবল সেকান্তর আলী নন, এলাকার বিভিন্ন উন্নয়নের কারণে বিরোধী মনোভাবাপন্ন বহু মানুষের হৃদয়ই জয় করে নিয়েছেন ত্রাণমন্ত্রী। যার প্রতিফলন মেলে এ জনসভায়।
কাশেম মিয়া বলেন, আল্লাহর কাছে দু’হাত তুলে মোনাজাত আর জায়নামাজে বসে কেঁদেছি রোহিঙ্গা মুসলমানদের জন্য। ঠিক সেই সময়ে শেখ হাসিনা ও মায়া চৌধুরী তাদের আশ্রয় দেয়ার ব্যবস্থা করে যেন আমাদের মনের চাওয়াকেই পূরণ করেছেন। তাই তো আজ তাকে দেখতে এসেছি। দূর থেকে দোয়া করব তার জন্য।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাসের নেতৃৃত্বে ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে শতাধিক ট্রলার যোগে পুরুষরা শিকিরচর ঘাটে এসে নামে, এ ইউনিয়নের নারীরা লেগুনা ও অটো যোগে শিকিরচরে এসে এক সাথে মিলিত হয়। পরে মিছিল সহকারে জনসভাস্থলে এসে মিলিত হয়।
মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুলের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ জনসভায় যোগ দেন। এছাড়াও প্যানেল চেয়ারম্যান-২ মো. বাবুল মিয়ার নেতৃত্বে বাহাদুরপুর গ্রাম থেকে ৩ হাজারেরও বেশি মানুষ জনসভায় মিছিল সহকারে আসে।
জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক (ইউপি চেয়ারম্যান) আলী আক্কাছ বাদলের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ও চরাঞ্চল থেকে নারী-পুরুষ সভা স্থলে মিছিল সহকারে মিলিত হয়।
কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভার নেতৃত্বে ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ জনসভায় মিছিল নিয়ে প্রবেশ করে।
ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্রামের সাবেক কাউন্সিলর শাহনূর বেপারী ও যুবলীগ নেতা মিজানুর রহমানের নেতৃত্বে বিভিন্ন রঙ-বেরঙয়ের ব্যানার নিয়ে নারী-পুুরুষ জনসভায় যোগ দেন।
এছাড়া উপজেলার ছেংগারচর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ও ১৪টি ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাদের নেতৃত্বে বিভিন্ন ব্যানার প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে জনসভা সফল করার জন্য আসেন। জনসভাস্থল লোকে-লোকারণ্য হয়ে উঠে।