মতলব উত্তরে নবাগত ইউএনও স্নেহাশীষ দাশকে বরণ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশের বরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মিজানুর রহমান সরকার, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমেদ, নাউরি আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহআলম, দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সুত্রধর, ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম, নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সারোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ বলেন, শিক্ষকরা প্রজন্মের পর প্রজন্ম তৈরি করছেন। তাদের সম্মান সবার ওপরে। প্রজন্মকে এমনভাবে তৈরি করবেন যেনো তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। জনগণের জন্য নিজেদের বিলিয়ে দেয়ার মানসিকতা যেনো তারা অর্জন করতে সক্ষম হয়। মানবকল্যাণে যে জ্ঞান কাজে লাগে না তা কখনোই প্রকৃত জ্ঞান হতে পারে না। সব অন্ধকার-কুসংস্কার দূরীভূত করে মানবতার মুক্তির জন্য ব্যয়িত জ্ঞানই প্রকৃত জ্ঞান। আর যারা সততা ও নিষ্ঠার সাথে এই কাজে নিয়োজিত থাকেন তাঁদের বিদায় বলে কিছু নেই। তাঁরা যুগ যুগ ধরে বেঁচে থাকেন বিশ্ববাসীর হৃদয়ে। অন্যদিকে জাতিকে দিয়েছে সঠিক পথের দিশা। তাঁদের হাতেই নির্মিত হয়েছে দক্ষ ও আলোকিত মানবসম্পদ যা দেশ-জাতির উন্নয়ন-সমৃদ্ধির অন্যতম পূর্ব শর্ত।
এ সময় উপস্থিত ছিলেন ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমদ, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, গাজীপুর কেএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, নিশিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল হক, বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক আ. আজিজ, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজ্জব আলী, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
৯ সেপ্টেম্বর, ২০২০।