মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) জশনে জুলুস আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া

মতলব উত্তর ব্যুরো :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মতলব উত্তর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও জাকের পার্টির উদ্যোগে শনিবার ১২ই রবিউল আউয়াল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে ছেংগারচর ডিগ্রি কলেজের সামনে থেকে জশনে জুলুস বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই মাঠে এসে শেষ হয়। জশনে জুলুসে বিভিন্ন মাদরাসা ও গ্রাম থেকে হাজার হাজার নবী (সা.) প্রেমি মুসলমানগণ দলে দলে বর্ণাঢ্য র‌্যালিসহ হাাজির হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. শরীফ উল্লাহ দর্জি।
জশনে জুলুস থেকে দেশ ও পৃথিবীর সকল মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত ও প্রধান অতিথির বয়ান করেন ফরাজীকান্দি ওয়েসিয়া দরবার শরীফের আল্লামা মুফতি রফিকুল ইসলাম।
এতে উপজেলা ও ছেংগারচর পৌরসভার আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ফরাজীকান্দি দরবার শরীফ, উপজেলা জাকেরপার্টি, ঠাকুরচর আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা, দশানী বোরহানুল উলুম মাদ্রাসা, লবাইরকান্দি আল-আমিন মাদরাসা, রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত মাদরাসা, পন্ডিতসরের শ্যামপুরী কেবলার জাকেরানসহ উপজেলার ক’টি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
ফরাজীকান্দি নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার প্রফেসর, ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাও. আহমদ উল্লাহ, ছেংগারচর পৌর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও রাঢ়ীকান্দি মাদ্রাসার সহকারী মাওলানা মো. আবদুল হান্নানের সভাপতিত্বে ও মাও. হাবিব উল্লাহ পরিচালনায় বক্তব্য রাখেন, দশানী বোরহানুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. হাবিব উল্লাহ সরকার, থানা মসজিদের খতিব মাও. মনির হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী ওলামা লীগের সভাপতি মাও. আবুল বাশার খান, লবাইকান্দি মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. ওয়ালি উল্যাহ, রাঢ়ীকান্দি মাদ্রাসার সুপার মাও. মো. ইসমাইল হোসেন, ছেংগারচর পৌর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া প্রধান, ছেংগারচর পৌর জাকের পার্টির সভাপতি মো. খোরশেদ আলম প্রধান, ডা. মো. আলী আজ্জম, মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোবারক হেসেন মুফতি, মনির হোসেন সরকার, নাজমুল খান, জেলা ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি মারুফ হাসান, সাধারণ সম্পাদক মো. রুবেল। মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।