
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হতে হবে….এমএ কুদ্দুস
মনিরুল ইসলাম মনির
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হতে হবে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে সচেতন করছে। প্রয়োজনে দিনের বেলা মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, বিশেষ করে শিশুদের মশারির মধ্যে রাখতে হবে। সারা দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে মতলব উত্তর উপজেলা পর্যায়ে গঠিত কমিটির উদ্যোগে জীবগাঁও জেনারেল হাইস্কুল এ- কলেজে এ কথা বলেন। গতকাল সোমবার দুপুরে এ আয়োজন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস বলেন, মতলব উত্তরে এখন পর্যন্ত ডেঙ্গু জ¦র আক্রান্ত রোগী পাওয়া যায়নি। ডেঙ্গু প্রতিরোধে পূর্ব প্রস্তুতি নিতে হবে। এ বছর দ্রুত এর প্রকোপ কমাতে হবে। আগামিতে যাতে এভাবে ছড়িয়ে না পরে যেজন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
ইউএনও শারমিন আক্তার বলেন, জলবায়ুর পরিবর্তন ও বর্ষা মৌসুমে সাধারণ মশা ও এডিস মশার প্রজনন বৃদ্ধি পেয়ে থাকে। যার মাধ্যমে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ পালনে মতবিনিময় সভা, র্যালি, মসজিদে প্রচারণা, লিফলেট বিতরণ, ড্রেন, ডোবানালা, ঝোঁপঝাড়, জঙ্গল পরিস্কার, মশা নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে ইত্যাদি কাজ অব্যাহত রেখেছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ জায়গা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
উপজেলার জীবগাঁও স্কুল এন্ড কলেজ এবং তৎসংলগ্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টার, অর্থ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, অধ্যক্ষ আলী হোসেন, জীবগাঁও সপ্রাবি প্রধান শিক্ষক রহমত উল্লাহ চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী এ অভিযানে অংশগ্রহণ করেন।
৩০ জুলাই, ২০১৯।
