মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫

 

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ী, পরোয়ানা মূলে ২ জন ও নিয়মিত মামলায় ১ জনসহ ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে থানায় কর্মরত এসআই মো. মহিউদ্দিন মতলব উত্তর থানাধীন কলাকান্দা ইউনিয়নের মিলারচর পূর্বপাড়ার শফিক ঢালীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মাথাভাঙ্গা (ঢালী বাড়ী) গ্রামের মৃত. লিয়াকত ঢালীর ছেলে মো. লিটন ঢালী (৩২), মালাইকান্দি (মোল্লা বাড়ী) গ্রামের মৃত গনি বেপারীর ছেলে মো. আবুল হোসেন (২৮) কে ৬০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেন।
একই দিন এএসআই মো. ইকবাল হোসাইন জিআর জিআর- ৪০/১২ মূলে হাজীপুর গ্রামের বাবুল মৃধার ছেলে কাউছার সুমন ও এএসআই মো. শাহাদাত হোসেন ফৌজদারি আপিল মামলা নং- ৪২/১৬ মূলে আসামি ছোট হলদিয়ার গ্রামের মৃত সিরাজ খানের ছেলে মো. মহন ওরফে মহসিন গ্রেফতার করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, সব আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
০৮ ফেব্রুয়ারি, ২০২১।