স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আবদুর রহমান গাজীর
মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার মা আনোয়ারা বেগম গত বছর ৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ৪৫ মিনিটে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে ইছালে সাওয়াবের উদ্দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তার সন্তানরা মিলে পবিত্র কুরআন খতম দিয়েছেন এবং মরহুমার নাতি হাফেজ মহিবুর রহমান মহিব্বুল্লাহ হাফেজ মো. সায়েম ওইদিন বাদ ফজর থেকে আছর পর্যন্ত সবিনা খতম করেন। আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের এতিম ছাত্রদের দুপুরের খাবার পরিবেশন করা হয়। এছাড়া সম্মিলিতভাবে বাদ আছর কবর জিয়ারত ও মরহুমার নামের আনোয়ারা-মতিউর মহিলা মাদ্রাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। ছাত্র হিযবুল্লাহর নেতা মো. সাইদুর রহমান মিলাদ-কিয়াম পরিচালনা করেন। উপস্থিত ছিলেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওঃ মো. জাহাঙ্গীর হোসেন, হামিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিবুল্লাহ, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ এর সভাপতি এএসএম শফিকুর রহমান, কৃষি ব্যাংকের সাবেক এজিএম মো. ইসমাইল হোসাইন, মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ খান, মো. নুরুল হক গাজী, আল-আমিন জামে মসজিদের সভাপতি মো. মিজানুর রহমান গাজী, মো. নাসির উদ্দিন পাটওয়ারী, যুব হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম পাটওয়ারী, এডভেঞ্জার বয়েজের সভাপতি জিএম জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক জিএম রাকিব হোসাইন, পৌর ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান সজীব, মো. এমরান হোসেন গাজী, মো. কাওছার হোসেন, কাজী লোকমান হোসেন, কাজী বিল্লাল হোসেন সবুজ, কাজী শিহাব হোসেনসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, মরহুমার স্বামী মরহুম মো. মতিউর রহমান গাজী ১৯৯৫ সালের ১৬ এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হন।
০৮ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সাংবাদিক আ. রহমান গাজীর মায়ের মাগফেরাত কামনায় ইছালে সাওয়াব মাহফিল
