মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় আরো ১৪ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। মতলব উত্তর থানার ৫ পুলিশ সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, ইপিআই টেকনিশিয়ান, কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইটরসহ করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ১৪ জনের। বুধবার (২২ জুলাই) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (তৃতীয়বার করোনা পজেটিভ), ইপিআই টেকনিশিয়ান, করোনা স্যাম্পল পরিবহনের চালক, মিলারচর কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইটর ও তার মেয়ে (৫), মতলব উত্তর থানার এসআই, ৩ এএসআই ও এক কনস্টেবল। এছাড়া আরো ৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান বলেন, গত ১৯ জুলাই জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, মাথা ও শরীর ব্যথাসহ করোনার উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা ‘পজিটিভ’ উল্লেখ করা হয়।
২৩ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে পুলিশ, চিকিৎসক, ইপিআই টেকনিশিয়ানসহ করোনায় আক্রান্ত ১৪
