মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে বিভিন্ন গ্রাম ও এলাকায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, বস্ত্র ও নগদ অনুদান পৌঁছে দিচ্ছেন এক মানবাধিকার কর্মী। মানবতার সেবা ধরে রাখতে এবার প্রতিবন্ধী ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে মতলব উত্তর রাড়িকান্দী গ্রামের সন্তান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাও. ইএমআই গাজ্জালী।
নিজ উদ্যোগে দেশী, প্রবাসী ও বিভিন্ন মানব দরদী সংগঠনে সহায়তায় তিনি এই মানবিক সেবামূলক কাজ করেন বলে জানিয়েছেন। তাছাড়া এ ধরনের মানবিক কর্তব্য পালনে রাত জেগে অবিরাম নফল নামাজ আদায় ও অবিরত নফল রোজার সমতুল্য সাওয়াব অর্জন করা যায়। প্রতিবন্ধী অসহায় ও গরিবরা এদেশের নাগরিক। তারা আমাদের সন্তান ও ভাই-বোন। তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন হাফেজ মাও. ইএমআই গাজ্জালী। সবার সম্মতি ও সহযোগিতা পেলে নিয়মিত সামাজিক সেবামূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
২৪ আগস্ট, ২০২১।
