মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে তিনটি অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেনের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেন, মেডিক্যাল অফিসার অনুপ কুমার, ডা. নাজমুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাহমুদা আফরোজ।
অক্সিজেন সিলিন্ডার ৩টির মধ্যে ২টি সিলিন্ডার দেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানার পারিবার, অপরটি উপজেলার আমার বাড়ী আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংক। তিনটি অক্সিজেন সিলিন্ডারই উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া হলে তিনি সিলিন্ডারগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তা’ হস্তান্তর করেন।
২৪ আগস্ট, ২০২১।
